• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫২:১৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

মাটির নিচের কারখানায় আবারও ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৭:২৩

মাটির নিচের কারখানায় আবারও ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান মাটির নিচে থাকা সুরক্ষিত কারখানাগুলোতে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও সংযোজনের কাজ শুরু করেছে। আগে থেকে মজুত থাকা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে এসব ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ও মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তা।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, দক্ষিণ-পূর্ব ইরানের খোজির ক্ষেপণাস্ত্র স্থাপনাসহ একাধিক সুরক্ষিত ভূগর্ভস্থ ঘাঁটিতে বর্তমানে তরল ও কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে। নতুন করে হামলার ঝুঁকি এড়াতে তেহরান আরও ভূগর্ভস্থ সংযোজন কারখানা তৈরির চেষ্টা করছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল। তবে ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র উৎপাদনে ফেরার তথ্য সেই দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অস্ত্র উৎপাদন ও সরবরাহের সক্ষমতা পুনরুদ্ধারের বিপরীতে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মজুতও কমে আসছে। ফলে দীর্ঘস্থায়ী সংঘাত হলে তেহরান আবারও উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা গড়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্সের জ্যেষ্ঠ বিশ্লেষক তাল ইনবার এবং সিআইএর সাবেক বিশেষজ্ঞ জিম ল্যামসনের মতে, যুদ্ধ শুরুর আগেই ইরান বিপুল পরিমাণ প্রস্তুত ওয়ারহেড, এয়ারফ্রেম ও নির্দেশনা ব্যবস্থা মজুত করেছিল। এসব উপাদান ব্যবহার করে দেশটি আরও কয়েক শ থেকে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে।

তবে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন, ইরানের সামরিক অবকাঠামো এবং ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্পের প্রায় ৯০ শতাংশ ধ্বংস করা হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারাও দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হওয়ায় দেশটির সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেক দুর্বল হয়েছে।

এদিকে নৌ-অবরোধ ও কাঁচামাল আমদানিতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও স্যাটেলাইট চিত্রে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় দ্রুত পুনর্গঠনের তৎপরতা দেখা গেছে। কিংস কলেজ লন্ডন ও প্যারিসের সায়েন্সেস পো-এর বিশেষজ্ঞদের মতে, ইরানের বিস্তৃত সামরিক নেটওয়ার্ক দেশটিকে ক্ষেপণাস্ত্র উৎপাদন ও ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্গঠনের সক্ষমতা দ্রুত ফিরিয়ে আনতে সহায়তা করছে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২