ডেস্ক রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে শাস্তির মুখে পড়া আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ করেছে সরকার। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চলমান সব ধরনের বিভাগীয় মামলার দায় থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
দণ্ড মওকুফ পাওয়া তিন কর্মকর্তা হলেন—কর অঞ্চল-২-এর উপকর কমিশনার নুশরাত জাহান শমী, চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান এবং কর অঞ্চল-৭-এর অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা।
এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার অধ্যাদেশের বিরোধিতা এবং আন্দোলনকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
এর আগে একই ধরনের অভিযোগে শাস্তি পাওয়া আরও ২১ কর্মকর্তার দণ্ড গত ৬ সেপ্টেম্বর পৃথক আদেশের মাধ্যমে মওকুফ করে সরকার। এ নিয়ে ওই ঘটনায় শাস্তি পাওয়া মোট ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ করা হলো।
৬ সেপ্টেম্বর দণ্ড মওকুফ হওয়া কর্মকর্তাদের মধ্যে এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এবং কর অঞ্চলগুলোর কর্মকর্তারা রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available