• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৭:১০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৬৩ বিদেশি নাগরিককে আটক করল পুলিশ

১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৩২

চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৬৩ বিদেশি নাগরিককে আটক করল পুলিশ

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ অর্ধশতাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। ভবনটিতে বিদেশি নাগরিকদের উপস্থিতি এবং সেখানে সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, অভিযানে ৬৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে।

সূত্র: ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯