• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৪৬:০৪ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনী সমাবেশে গুলিতে আহত ডোনাল্ড ট্রাম্প, হামলাকারীসহ নিহত ২

১৪ জুলাই ২০২৪ সকাল ০৭:৫৯:১২

নির্বাচনী সমাবেশে গুলিতে আহত ডোনাল্ড ট্রাম্প, হামলাকারীসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পেনসিলভানিয়ার সমাবেশে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানের উপরের অংশে গুলিবিদ্ধ হয়েছেন। কার্যত হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

দেশটির সিক্রেট সার্ভিস সূত্রে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় ট্রাম্প আহত হওয়া ছাড়াও একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। এ সময় নিরাপত্তা রক্ষীরা সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় ১৩ জুলাই শনিবার পেনসিলভানিয়ার একটি সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা হয়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে, যা আমার ডান কানের ওপরের অংশে বিদ্ধ হয়েছে।’

রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের সহিংসতার কোনও স্থান নেই’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০১




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫


Follow Us