• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩২ সকাল ১১:২৮:৫৩ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলের সহায়তায় ইরান থেকে মার্কিন পাইলট উদ্ধার: নেতানিয়াহু

৬ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০৬:২৯

ইসরায়েলের সহায়তায় ইরান থেকে মার্কিন পাইলট উদ্ধার: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের অভ্যন্তরে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ইসরায়েল সরাসরি সহায়তা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

৬ এপ্রিল সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, এ বিষয়ে তার সঙ্গে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ‘শত্রু ভূখণ্ড থেকে ভূপাতিত পাইলটকে উদ্ধারে সাহসী সিদ্ধান্ত ও নিখুঁত মিশনের জন্য’ ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি।

Ad
Ad

নেতানিয়াহু আরও উল্লেখ করেন, ওই অভিযানে ইসরায়েলের সহায়তার জন্য ট্রাম্প কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Ad

জানা গেছে, সপ্তাহান্তে রাতভর পরিচালিত এক বিশেষ অভিযানে মার্কিন কমান্ডোরা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকা থেকে নিখোঁজ পাইলটকে উদ্ধার করে। এর আগে একটি এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর টানা দুই দিন ধরে অনুসন্ধান অভিযান চালায় মার্কিন বাহিনী।

উদ্ধার হওয়া ক্রু সদস্য বর্তমানে নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এ সাফল্যে ইসরায়েলের সম্পৃক্ততা নিয়ে গর্ব প্রকাশ করে নেতানিয়াহু বলেন, যুদ্ধক্ষেত্রসহ বিভিন্ন পর্যায়ে দুই দেশের সহযোগিতা ‘নজিরবিহীন’।

তবে ইসরায়েল ঠিক কী ধরনের সহায়তা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে পেন্টাগন ও হোয়াইট হাউস পাইলট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও ইসরায়েলের ভূমিকা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইরান বরাবরই তাদের আকাশসীমায় বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে আসায়, এই সহযোগিতার বিষয়টি তেহরানের প্রতিক্রিয়া আরও তীব্র করতে পারে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই উদ্ধার অভিযান যেমন ওয়াশিংটনের জন্য স্বস্তির, তেমনি ইসরায়েলের প্রকাশ্য সমর্থন ইরানের ওপর কৌশলগত চাপ সৃষ্টির অংশ হিসেবেও দেখা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us