• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ সকাল ১১:৩৯:৫২ (04-Apr-2026)
  • - ৩৩° সে:
ইরানে ভূপাতিত মার্কিন বিমানের এক পাইলটকে উদ্ধার

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের এক পাইলটকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানটিতে ২ জন ক্রু ছিলেন; তাদের মধ্যে একজনকে উদ্ধার করতে পেরেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এবং সিবিএস তাদের প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।২ এপ্রিল শুক্রবার ইরানের মধ্যাঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সূত্রের বরাত দিয়ে এক্সিওস এবং সিবিএস জানিয়েছে, বিমানটির ২ জন ক্রু’র মধ্যে একজনকে ইতোমধ্যে উদ্ধার করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর বিশেষ শাখা ইউএস স্পেশাল ফোর্স। অপরজনের কোনো খোঁজ পাওয়া যানি, তবে তার সন্ধান পেতে জোর তৎপরতা জারি আছে।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ভূপাতিত হওয়া বিমানটি ছিল মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমান এফ-১৫ই ফাইটার জেট। বিমানটিতে যে দু’জন ক্রু ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন চালক এবং অপরজন ছিলেন উইপন-সিস্টেম কর্মকর্তা।তবে যাকে উদ্ধার করেছে ইউএস স্পেশাল ফোর্স, তিনি চালক না-কি উইপন-সিস্টেম কর্মকর্তা— তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস।আরেক মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিমান ভূপাতিত হওয়ার সংবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।তবে প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস থেকে এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।