• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৫:৩৫ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

স্বর্ণ না কেনার পরামর্শ দিয়ে এবার দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

২২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৭:৩৩

স্বর্ণ না কেনার পরামর্শ দিয়ে এবার দাম কমার কৃতিত্ব নিলেন মোদি
প্রতীকি ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিজেই নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মে মাসে এক বছরের জন্য প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছিলেন তিনি। তাঁর সেই আহ্বানে সাড়া দিয়ে ভারতীয়রা স্বর্ণ কেনা কমিয়েছেন এবং এতে তাদের অর্থ সাশ্রয় হয়েছে বলে দাবি করেছেন মোদি।

২১ নভেম্বর শনিবার উত্তর প্রদেশের লখনৌয়ের গোমতীনগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

মোদি জানান, গত মে মাসে দেশবাসীর প্রতি এক বছরের জন্য স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। একান্ত প্রয়োজন না হলে স্বর্ণ না কেনার অনুরোধ করেছিলেন তিনি।

আরও পড়ুন

রাজনৈতিক ক্ষতির আশঙ্কা থাকলেও ইরানে আবার যুদ্ধ করতাম: ট্রাম্প

নিজের এ আহ্বানের সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একটি উদ্যোগেরও তুলনা করেন মোদি। ১৯৬৫ সালে খাদ্যসংকটের সময় শাস্ত্রী দেশবাসীকে সপ্তাহে এক দিন একবেলা খাবার বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

মোদি বলেন, তখন যেমন মানুষ শাস্ত্রীর ডাকে সাড়া দিয়েছিলেন, এখনো ভারতীয়দের মধ্যে সেই মানসিকতা রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ স্বর্ণ কম কেনার অনুরোধ করেছিল। দেশবাসী সেই আহ্বানে সাড়া দিয়ে স্বর্ণ কেনা কমিয়েছেন। এখন মানুষ আমাকে বলছেন, মোদিজি, আপনি বলেছিলেন, আমরা আপনার কথা শুনেছি, এতে আমাদের অর্থ সাশ্রয় হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ৯ মে দিল্লিতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। ২১ নভেম্বর তা কমে দাঁড়ায় ১২ হাজার ৫২৩ রুপিতে। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে প্রতি গ্রামে দাম কমেছে ২ হাজার ৭২৭ রুপি।

আরও পড়ুন

সাইবার হামলায় বিপাকে মার্কিন কৃষি বিভাগ ও এফবিআই

তবে স্বর্ণের দাম কমার পেছনে শুধু ক্রেতাদের কেনাকাটা কমানোই নয়, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও ভারতের আমদানি নীতির পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে স্বর্ণ ও রুপার আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এ ছাড়া সরকারি তথ্য অনুসারে, চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতে স্বর্ণ আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে। বিশ্ব স্বর্ণ কাউন্সিলের তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কমে ১৬২ টনে দাঁড়িয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হলে গত মে মাসে স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছিলেন মোদি। তাঁর সাত দফা পরামর্শের মধ্যে জ্বালানি সাশ্রয়, বাড়ি থেকে কাজের ব্যবস্থা চালু এবং বিদেশ ভ্রমণ কমানোর বিষয়ও ছিল।

আরও পড়ুন

নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকা ডুবে ২৪ জনের প্রাণহানি

গত সেপ্টেম্বরে আবারও প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানান তিনি। এবার লখনৌয়ের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সেই আহ্বানে জনগণের সাড়া এবং স্বর্ণের দাম কমার বিষয়টি তুলে ধরে নিজের উদ্যোগের সাফল্য দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
২২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:০০:৫৩

আইএফআইসি ব্যাংকে নিয়োগ
আইএফআইসি ব্যাংকে নিয়োগ
২২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:২২