• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৫৭:০১ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকা ডুবে ২৪ জনের প্রাণহানি

২২ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫০:১৯

নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকা ডুবে ২৪ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবে অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। ২০ নভেম্বর শুক্রবার সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া আরও ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জরুরি সেবা ও স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এনইএমএ) মুখপাত্র মানজো এজেকি ২১ নভেম্বর শনিবার এক বিবৃতিতে জানান, বায়েলসা রাজ্যের নান নদীতে নৌকাটি তলিয়ে যায়। দুর্ঘটনার পর থেকে সেখানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে নৌকায় মোট কতজন আরোহী ছিলেন কিংবা নিখোঁজের সংখ্যা কত, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো হিসাব দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, প্রাথমিক তদন্তে নৌকাটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ার বিষয়টি সামনে এসেছে। যাত্রীরা বারবার নৌকাটিকে তীরের দিকে ভেড়ানোর তাগিদ দিলেও চালক তাতে কর্ণপাত করেননি। নৌকা ডুবে যাওয়ার পরপরই চালক গা ঢাকা দেন। অবশ্য এ ঘটনায় নৌকার ব্যবস্থাপককে হেফাজতে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি হামলায় নিহত ৪

দুর্ঘটনার পর নৌযান চলাচলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মানার ওপর জোর দিয়েছে বায়েলসা রাজ্য প্রশাসন। শনিবার দেওয়া এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, অতিরিক্ত যাত্রী পরিবহন, বেপরোয়া গতি, অসতর্কতা এবং লাইফ জ্যাকেটবিহীন যাত্রা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জীবনের চেয়ে কোনো গন্তব্যই বড় নয় বলে মন্তব্য করেন তিনি।

নাইজেরিয়ায় অভ্যন্তরীণ জলপথে নৌকাডুবির ঘটনা নতুন নয়। তদারকির ঘাটতি এবং নিরাপত্তাবিধি যথাযথভাবে কার্যকর না থাকায় দেশটিতে প্রায়ই লাইফ জ্যাকেট ছাড়াই ত্রুটিপূর্ণ ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা চলাচল করে, যা বড় ধরনের প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২২ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৮:০৩



টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর ২০২৬)
২২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪:২১