• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:২১:১৩ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদাসীনতার কারণেই সাদিক কায়েমের বাড়িতে হামলা: গোলাম পরওয়ার

২২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:৪২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদাসীনতার কারণেই সাদিক কায়েমের বাড়িতে হামলা: গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট: ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

২২ নভেম্বর রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ হামলার ঘটনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতার ফল বলে উল্লেখ করেন।

সাদিক কায়েমের অভিযোগ, রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে অবস্থিত তাঁর গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। ঘটনার সময় তাঁর বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

আরও পড়ুন

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নিয়মিত টাকা পাঠায় মাশরাফি: রাশেদ খাঁন

এ ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদাসীনতার কারণেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে।

তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাঁদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
২২ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৬:০২

রেকর্ড গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
রেকর্ড গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
২২ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৪৭