• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৬:০৬ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে নিখোঁজ নরসিংদীর ৭ যুবক

১২ আগস্ট ২০২৩ সকাল ০৯:৫৮:৫৬

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে নিখোঁজ নরসিংদীর ৭ যুবক

নরসিংদী প্রতিনিধি: দালালের মাধ্যমে অবৈধভাবে লিবিয়া হয়ে সমুদ্র পথে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে নরসিংদীর ৭ যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তারা প্রত্যেকেই নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দার।

নিখোঁজ ৭ যুবক হলেন বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০), একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন, কামাল হেসেন (৩৪), ভাটের চর গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুন রশীদ রশিদের ছেলে মনির হোসেন(২২), একই এলাকার আ. মোতালিব মিয়ার ছেলে রবিউল (৩৩), টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০) ও নিলক্ষিয়া গ্রামের আমান মিয়া (২১)। এরা প্রত্যেকে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে দুলাল কান্দি গ্রামের লাল মিয়ার ছেলে জাকির হোসেন এবং নুর কাসেমের স্ত্রী শাহিনুর (জাকিরের ফুফু) এর মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে।

১১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ কামাল মিয়ার ছোট ভাই জামাল মিয়া জানান, ৫-৬ মাস আগে আমার ভাইকে ১২ লক্ষ টাকার চুক্তিতে ইতালির উদ্দেশ্য প্রথমে লিবিয়া নিয়ে যায়, বেশ কিছুদিন গেমঘরে রেখে গত ৯ আগস্ট বুধবার রাত ৮টায় ডেঙ্গিতে তুলে ইতালির পথে যাত্রা করে। কিন্তু যাত্রা শুরুর ৪০ মিনিট পরেই ডেঙ্গি ডুবে যায়। জাকিরের তত্ত্বাবধানে ২০ জনের মধ্যে ১২ জন ফিরে এলেও আটজন নিখোঁজ রয়ে যায়। এ তথ্য দালাল জাকির হোসেন স্থানীয় মিলন মেম্বারের মাধ্যমে আমাদের জানায়। এর মধ্যে আমার ভাইও নিখোঁজ।  

নিখোঁজ রবিউলের ভাই ইব্রাহিম বলেন, আমার ভাই আট মাস আগে লিবিয়া গিয়েছিল ভৈরবের দালাল রবিউল্লার মাধ্যমে। কিন্তু সেখানে ভাইকে বৈধ কোনো কাগজ করে দেয়নি। দুলালকান্দির দালাল জাকির হোসেন ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে ৯ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এখন আমার ভাই নিখোঁজ।
আমরা আমার ভাইয়ের সন্ধান চাই।

রবিউলের স্ত্রী সাথী আক্তার জানান, ১৭ দিন আগে আমার স্বামীর সাথে কথা হয়েছিল। তিনি বলেছেন, আমার জন্য দোয়া করো। আমরা এখন গেম ঘরে আছি, আগামী বুধবারে ডেঙ্গিতে তুলবে। এ কথা বলেই তিনি মোবাইল বন্ধ করে দেন। তারপর থেকে আর কোনো যোগাযোগ করতে পারিনি।

এ বিষয়ে দুলালকান্দি গ্রামের মিলন মেম্বার জানান, আমি খবর পেয়ে জাকির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করি। ফোন দিলে মোবাইল অন্য একজন রিসিভ করে আমাকে জানান, জাকির হোসেনের আন্ডারে ২০ জনের থেকে ১২ জন উদ্ধার হলেও আটজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এদিকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়ার খবরে দালাল জাকির হোসেন ও শাহিনুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বেলাব থানার অফিসার ইনচার্জ মো.তানভীর আহমেদ বলেন,বিষয়টি আপনাদের মাধ্যমে এবং লোক মুখে শুনেছি এখনো কোন অভিযোগ আসেনি এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা জান্নাত তাহেরা বলেন, নিখোঁজের সংবাদ লোকমুখে শুনেছি। পরিবারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। নিখোঁজের বিষয় জানতে প্রবাসী ও বৈদেশি কর্মসংস্থানে যোগাযোগ করার চেষ্টা করছি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৪৮

আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৪৭


হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৫:৩১





এলপিজির দাম কমলো
এলপিজির দাম কমলো
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:১৬