• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:০২:৪৩ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী

২৯ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৪:৪১

বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালুর ক্ষেত্রে ১০ হাজার কর্মীকে বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে দেশটির কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে।

২৮ আগস্ট শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানভাড়াসহ কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে।

মন্ত্রণালয় বলছে, আগের সরকারের আমলে দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার এবার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে ৩৩৮টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি কাজ করার সুযোগ পাবে। এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি এজেন্সি নির্বাচন করেছে। আরও ৩১২টি এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কাজের সুযোগ দেওয়া হয়েছে। সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলও এ প্রক্রিয়ায় যুক্ত থাকবে।

মন্ত্রণালয় জানিয়েছে, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর মাধ্যমে দীর্ঘদিনের জটিলতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০৪



কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫