• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১২:১৭:৫১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ক্ষেতলালে বেতনের টাকায় কম্বল বিতরণ করলেন পুলিশ সদস্যরা

২৪ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:২৩:২০

ক্ষেতলালে বেতনের টাকায় কম্বল বিতরণ করলেন পুলিশ সদস্যরা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে এক দিনের বেতনের টাকা দিয়ে কম্বল কিনে উপজেলার ১৫০ জন এতিম ও দুস্থ শীতার্ত মানুষের হাতে তুলে দিয়েছেন থানা পুলিশের সদস্যরা।

Ad

২৩ জানুয়ারি মঙ্গলবার রাতে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা মাড়িয়ে থানা পুলিশের সদস্যরা এতিমখানা, মাদ্রাসা এবং রাস্তার পাশের ঝুঁপড়ি ঘরের থাকা দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করে।

Ad
Ad

উপজেলার পুঠিমারি, বড়তারা, তারাকুল, চৌমুহনী ধনতলাসহ বেশ কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছে এতিম শিশুদের ডেকে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন তারা। কম্বল পেয়ে অত্যন্ত খুশি এতিম শিশুসহ মাদ্রাসার শিক্ষকরা । এছাড়াও থানার বিভিন্ন বিট এলাকার দুস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন স্ব-স্ব বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।

থানা পুলিশের এসআই নূর আমিন রনি বলেন, থানা পুলিশের সকলে ১ দিনের বেতনের টাকা দিয়ে কম্বল কিনে রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ছাড়াও রাস্তার ছিন্নমূল নারী-পুরুষসহ শীতে কাঁপতে থাকা মানুষের মাঝে রাস্তায় ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিজেদের বেতনের টাকায় কেনা কম্বল এতিম ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে বিতরণ করতে পেরে খুব ভালো লাগছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us