• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৬:১৮ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৫:৪১

ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি : ঘাটাইল ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Ad

২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Ad
Ad

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ।

শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দিন, অধ্যক্ষ লে. কর্নেল মো. মহিদুর রহমানসহ অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত ব্যাক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় 'যমুনা হাউস' রানার আপ এবং 'পদ্মা হাউস' চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫০:২৭






এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫০:৩২



Follow Us