অনলাইন ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ জন শিশু।
১০ আগস্ট সোমবার স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্যসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লাখ ৩৭ হাজার ৩১২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ২৭৮ জন।
গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৯ হাজার ৩২২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৬ হাজার ১৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৮০ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ জনের মৃত্যু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available