• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৯:৩৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

রবীন্দ্র প্রয়াণ দিবসে সমবেত সংগীতে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

১০ আগস্ট ২০২৬ রাত ০৮:২৫:৪৪

রবীন্দ্র প্রয়াণ দিবসে সমবেত সংগীতে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশনায় অংশ নেয় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা।

৮ আগস্ট শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আরও পড়ুন

ক্যামব্রিজ ইংলিশ কোয়ালিফিকেশন সার্টিফিকেট-অ্যাওয়ার্ড প্রদান

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। 

সম্মিলিত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে কবিগুরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২