• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৯:১৮ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর

১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৬:২৩

একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১০ শিশু। ১৬ অক্টোবর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ১ শিশু, চট্টগ্রামে ২ শিশু, ময়মনসিংহে ১ শিশু ও বরিশালে ১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৮৬ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আজ বিশ্ব খাদ্য দিবস

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০ শিশু। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৬ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯৭২ শিশু।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ শিশু ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮০ হাজার ২ শিশু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


অশ্লীল ছবি নিয়ে ব্ল্যাকমেইল, প্রেমিক গ্রেফতার
অশ্লীল ছবি নিয়ে ব্ল্যাকমেইল, প্রেমিক গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:৩৯

ভারত থেকে ১৮টি নতুন রেলকোচ পৌঁছেছে
ভারত থেকে ১৮টি নতুন রেলকোচ পৌঁছেছে
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:১৮






ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫১০
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫১০
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৮:৩৩

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৪:০৪