ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেফতার এবং ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
১৬ অক্টোবর শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রমনা বিভাগ ৪১, লালবাগ বিভাগ ৪০, ওয়ারী বিভাগ ৪৯, মতিঝিল বিভাগ ৩৮, তেজগাঁও বিভাগ ৬৭, মিরপুর বিভাগ ১৯৭, গুলশান বিভাগ ৪০, উত্তরা বিভাগ ৩০ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দু’টি বিস্ফোরিত ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, একটি চাপাতি, একটি কাটার, ১৩২ টি মোবাইল, একটি ট্রাক, একটি সিএনজি এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available