ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আরও ১ হাজার ৫৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
৬ নভেম্বর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, নতুন ৩ জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট প্রাণহানি দাঁড়িয়েছে ৪৫৫ জনে।
গত অক্টোবর মাসেই সর্বোচ্চ ১৮১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি নভেম্বর মাসের শুরু থেকেও মৃত্যুর এই ধারা অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১ হাজার ৫৩৫ জনকে নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯০৯ জনে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available