• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৭:০৬ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:১৬

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৬ শিশু। ২০ সেপ্টেম্বর রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৪৮ শিশু এবং গত ১৫ মার্চ থেকে আজ (২০ সেপ্টেম্বর) পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৮১৪ শিশু।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৮ শিশু, গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৫৬২ শিশু।

গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৫৫ শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের শিশুর হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৪৭





ইউপি নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি মাছউদ
ইউপি নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি মাছউদ
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৮

আদালতে জামিননামা জমা দিলেন সংসদ সদস্য গাজী নজরুল
আদালতে জামিননামা জমা দিলেন সংসদ সদস্য গাজী নজরুল
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:২৭

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:২৫

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:১৬