• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪০:০৯ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৪৭

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে টাঙ্গাইলে ছুরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২০ সেপ্টেম্বর রোববার দুপুরে সদর উপজেলার দরুণ এলাকার পরিত্যক্ত একটি ফিলিং স্টেশন এলাকায় এঘটনা ঘটে।

নিহত ছুরমান রেজা উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

নিহত ছোরমানের খালাত ভাই মাসুদ জানান, ছেলে হিসেবে খুবই ভালো একটি ছেলে ছিল। তিনি ইউপি সদস্যর থাকার পর একসময় বিদেশ করেছেন। এরপর বিদেশ থেকে এসে সেনেটারিও কাজ করেছে। বর্তমানে তিনি ঠিকাদারী কাজ করছেন। সে হিসেবে আমরা মনে করি তিনি কোনো খারাপ কাজের সঙ্গে অথবা বাজে কোনো সঙ্গ নাই বলে জানি।  হঠাৎ করে এই দুঃসংবাদ শুনে আমাদের এলাকাতে এক শোকের ছায়া নেমে এসেছে।

ছোরমান রেজার ভাই হালিম রেজা জানান, ছোরমান ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কী থেকে কী হলো কিছুই বুঝতে পারছি না। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ। এরপর মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মুল রহস্য জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৫৭

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৯

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৪৭





ইউপি নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি মাছউদ
ইউপি নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি মাছউদ
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৮

আদালতে জামিননামা জমা দিলেন সংসদ সদস্য গাজী নজরুল
আদালতে জামিননামা জমা দিলেন সংসদ সদস্য গাজী নজরুল
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:২৭

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:২৫