• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:০১:৫৩ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৩

১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:১৩

হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৩
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৩ শিশু। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৪৬ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৪৬ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৬১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৮২। এই সময়ে ১ হাজার ১৮২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৪৮০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৩৪৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৫ হাজার ৬০২ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:১৪


ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:৪২


হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৩
হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৩
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:১৩