ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৮ শিশু।
২৯ নভেম্বর রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া ৩ শিশুর মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ১ জন শিশু করে রয়েছেন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৮ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮৩ শিশু।
অন্যদিকে চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৬ শিশুতে।
এর আগে, শনিবার হামে দেশে ৮ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে ১ হাজার ১৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available