• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:৪৮:১৩ (10-Aug-2026)
  • - ৩৩° সে:

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১২৭

১০ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৩০:৫৯

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১২৭

সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের বয়স ৭ মাস, অপরজনের ১ বছর ৩ মাস। তারা শহীদ শামসুদ্দিন হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামজনিত সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১০ আগস্ট সোমবার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি রয়েছেন ৩০৯ জন।

চলতি বছর এখন পর্যন্ত সিলেট জেলায় সন্দেহজনক হামজনিত মৃত্যু ৪১ জন এবং নিশ্চিত হামজনিত মৃত্যু ৪ জন। হবিগঞ্জে ১৬, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগের মধ্যে সুনামগঞ্জের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
১০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৩৬:৩২