• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:৩৯:৩২ (10-Aug-2026)
  • - ৩৩° সে:

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

১০ আগস্ট ২০২৬ দুপুর ০২:৪২:৪৬

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

অনলাইন ডেস্ক: ঋণের নামে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু, এস আলমসহ মোট ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি।

১০ আগস্ট সোমবার দুপুরে দুদকের কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এ অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে ঋণের নামে অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ও এস আলমসহ ৩৮ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

তবে অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ, ঋণ অনুমোদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়া এবং আত্মসাতের সঙ্গে তাদের প্রত্যেকের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুদকে অভিযোগ দায়েরের পর বিষয়টি নিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হতে পারে। তদন্তে অভিযোগের সত্যতা, অর্থের ব্যবহার এবং সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করা হবে।

সূত্র: আমার দেশ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ