• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:৩৭:৫৪ (10-Aug-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ধর্ষণ মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ড

১০ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫২:২৮

জামালপুরে ধর্ষণ মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরে নিজ ঘরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।

১০ আগস্ট সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ভুক্তভোগী গৃহবধূকে (৪০) তার নিজ ঘরে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন একই গ্রামের মোবারক আলীর আসকর আলী ও আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম।

এঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর কোর্টে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

দীর্ঘদিন পর মামলার কার্যক্রম ও ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার মামলার রায় ঘোষণা করা হয়।

মামলার রায়ে ১ নম্বর আসামি আসকর আলী ও ২ নম্বর আসামি জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদানসহ প্রত্যেককে লাখ টাকা জরিমানা করেন বিচারক মুহাম্মদ আবদুর রহিম।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ