• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১০:১৬ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

দেশে বিক্রি হওয়া ৩৪ ব্র্যান্ডের টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

২৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫১:০৯

দেশে বিক্রি হওয়া ৩৪ ব্র্যান্ডের টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

অনলাইন ডেস্ক: বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টের ওপর পরিচালিত এক গবেষণায় ২৬টি ব্র্যান্ডে মানবদেহের জন্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত প্লাস্টিকের কণা শনাক্ত হয়েছে। পরীক্ষিত নমুনার মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেল টুথপেস্টে।

পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) দীর্ঘ এক বছরব্যাপী গবেষণা শেষে এ তথ্য প্রকাশ করেছে।

২৬ জুলাই রোববার রাজধানীর লালমাটিয়ায় সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণার বিস্তারিত ফলাফল তুলে ধরা হয়।

এসডো জানায়, দেশব্যাপী ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর সমীক্ষা পরিচালনার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে স্টিরিওমাইক্রোস্কোপি এবং ফুরিয়ার ট্র্যান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি (এফটিআইআর) প্রযুক্তি ব্যবহার করে টুথপেস্টগুলোর বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করা হয়।

গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরীক্ষিত ২৫টি দেশীয় ব্র্যান্ডের মধ্যে ২২টিতে, ভারতের ৫টি ব্র্যান্ডের মধ্যে ১টিতে, থাইল্যান্ডের ২টি ব্র্যান্ডের মধ্যে ১টিতে এবং ভিয়েতনামের ২টি ব্র্যান্ডের উভয়টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। 
বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেই ক্ষতিকর প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে মেডিপ্লাস ফ্লুরিড জেলে ৩২০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এছাড়া ক্লোজ আপ রেড হট ও ক্লোজ আপ মেন্থল ফ্রেশে ১৬০টি করে, কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে ১৪০টি, সিগন্যাল গ্রিন টি-তে ১২০টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট ও হিমালয়া কমপ্লিট কেয়ারে ১০০টি করে এবং সেনসোডাইন ফ্রেশ মিন্টে ৮০টি মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

শিশুদের টুথপেস্টের মধ্যে কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলায় ১৪০টি এবং পেপসোডেন্ট কিড অরেঞ্জে ২০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে গবেষণায় সব ব্র্যান্ডে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়নি। দেশীয় ব্র্যান্ড জেনফ্রেশ, প্যারাস্যুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) এবং ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজি টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি। একই সঙ্গে শিশুদের জন্য আমদানিকৃত কুডুমু অরেঞ্জ টুথপেস্টেও ক্ষতিকর প্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে এসডো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৪৯


নড়াইল জেলা রোভারের বৃক্ষরোপণ কর্মসূচি
নড়াইল জেলা রোভারের বৃক্ষরোপণ কর্মসূচি
২৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:১০:৪৩



গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু
গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু
২৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৯:৩৭





Follow Us