• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৮:২৩ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

বঙ্গভবন ছাড়লেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:২০:১১

বঙ্গভবন ছাড়লেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

২৬ জুলাই রোববার দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।

এর আগে, গত ২৪ জুলাই তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি দায়িত্ব পালন করেন প্রায় তিন বছর তিন মাস।

আরও পড়ুন

বিমানের দাম্মাম রুটের ফ্লাইট শুরু ৭ নভেম্বর

দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রের সাংবিধানিক বিভিন্ন দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মধ্য দিয়ে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। আর রোববার বঙ্গভবন ত্যাগের মাধ্যমে শেষ হয় রাষ্ট্রপতির সরকারি বাসভবনে তার অবস্থান।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪০


বিমানের দাম্মাম রুটের ফ্লাইট শুরু ৭ নভেম্বর
বিমানের দাম্মাম রুটের ফ্লাইট শুরু ৭ নভেম্বর
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৩০

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:০৪



ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৮:৪৭