• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৪২:২৭ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

২৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:১২:১৯

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। পাশাপাশি, তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তিনি।

২৬ জুলাই রোববার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে তিনি এই শ্রদ্ধা জানান।

এর আগে, সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্প্স্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।

আরও পড়ুন

টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, গত ২৪ জুলাই শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে, সংবিধান অনু্যায়ী স্পিকার হিসেবে তার ওপর আসে রাষ্ট্রপতির দায়িত্ব। রাষ্ট্রপতির দায়িত্ব পাবার পর আজ ২৬ জুলাই রোববার তার প্রথম কর্মদিবস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬