সিলেট প্রতিনিধি: সিলেটে আবারও আড়ছে ডেঙ্গু রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে চলতি বছরে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন।
২৩ সেপ্টেম্বর বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নতুন শনাক্ত ৮ জনের মধ্যে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৬ জন।
বর্তমানে চিকিৎসাধীন ৩১ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৯, চুনারুঘাটে ৪, লাখাইয়ে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৪৭ জন, সুনামগঞ্জে ৭৭, সিলেটে ৭৪ এবং মৌলভীবাজারে ৩৭ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেওয়া ১৩ জন রয়েছেন।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগম মারা যান। এর আগে ৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট আফিয়া খানম (৫৪) মারা যান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available