• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:০৪:০৮ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

ইসরাইলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন, ট্রাম্পকে বললেন শারা

২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৭:২৯

ইসরাইলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন, ট্রাম্পকে বললেন শারা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলকে ভূখণ্ড দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রসিকতা করে নিউ জার্সি দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। একই সঙ্গে তিনি বলেছেন, গোলান মালভূমি সিরিয়ার জনগণের এবং এটি অন্য কাউকে দিয়ে দেওয়ার অধিকার কোনো প্রেসিডেন্টের নেই।

জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে এক আলোচনায় আল-শারা বলেন, ট্রাম্প সিরিয়ার পাশে দাঁড়িয়েছেন এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে তিনি ট্রাম্পকে অত্যন্ত সম্মান করেন এবং তার সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে বলেও জানান।

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকের প্রসঙ্গ তুলে আল-শারা বলেন, তিনি রসিকতা করে মার্কিন প্রেসিডেন্টকে বলেছিলেন, ‘আপনি যদি ইসরাইলকে কিছু জমি দিতে এতটাই আগ্রহী হন, তাহলে নিউ জার্সি দিয়ে দিচ্ছেন না কেন?’

আল-শারার ভাষ্য, নিউ জার্সির বিষয়ে ট্রাম্পের রাজনৈতিক প্রভাব থাকলেও গোলান মালভূমির মালিকানা তার নয়। তিনি বলেন, রসিকতার বিষয়টি বাদ দিলেও মূল কথা হলো—গোলান মালভূমি সেখানকার জনগণের। কোনো সিরীয় বা মার্কিন প্রেসিডেন্টেরই এটি অন্য কাউকে দিয়ে দেওয়ার অধিকার নেই।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর গোলান মালভূমির অধিকাংশ অংশ ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। ১৯৮১ সালে ইসরাইল ওই অঞ্চলে নিজেদের আইন, প্রশাসন ও বিচারব্যবস্থা সম্প্রসারণের ঘোষণা দেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবে এ সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ‘অকার্যকর ও বাতিল’ ঘোষণা করা হয়।

বেশির ভাগ দেশ গোলান মালভূমিকে ইসরাইলের দখলাধীন সিরীয় ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। তবে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:২৬

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০৫



৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১১:০৬