টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদন না থাকায় তিনটি বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয়েছে। একই সঙ্গে অনিয়মের দায়ে একটি হাসপাতালকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৪ আগস্ট মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁই উপস্থিত ছিলেন।
অভিযানে বৈধ অনুমোদন না থাকায় সিটি হাসপাতাল, টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড টিচার্স হাসপাতাল এবং মক্কা-মদিনা চক্ষু হাসপাতাল সিলগালা করা হয়।
এছাড়া অনুমোদনসংক্রান্ত ত্রুটি ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় খিদমাহ্ স্পেশালাইজড হাসপাতালকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানান, জেলায় ৬০০টির বেশি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল থাকলেও বৈধ অনুমোদন রয়েছে মাত্র ১০৪টির।
অনুমোদনহীন প্রতিষ্ঠান বন্ধ এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available