• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৪৬:১৩ (14-Sep-2026)
  • - ৩৩° সে:
টাঙ্গাইলে অনুমোদনহীন ৩ ক্লিনিক সিলগালা

টাঙ্গাইলে অনুমোদনহীন ৩ ক্লিনিক সিলগালা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদন না থাকায় তিনটি বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয়েছে। একই সঙ্গে অনিয়মের দায়ে একটি হাসপাতালকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।৪ আগস্ট মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম।এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁই উপস্থিত ছিলেন।অভিযানে বৈধ অনুমোদন না থাকায় সিটি হাসপাতাল, টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড টিচার্স হাসপাতাল এবং মক্কা-মদিনা চক্ষু হাসপাতাল সিলগালা করা হয়।এছাড়া অনুমোদনসংক্রান্ত ত্রুটি ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় খিদমাহ্ স্পেশালাইজড হাসপাতালকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানান, জেলায় ৬০০টির বেশি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল থাকলেও বৈধ অনুমোদন রয়েছে মাত্র ১০৪টির।অনুমোদনহীন প্রতিষ্ঠান বন্ধ এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।