• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে আশ্বিন ১৪৩৩ ভোর ০৫:১৬:৪৮ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাবিতে ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘জুলাই রান' অনুষ্ঠিত

৫ আগস্ট ২০২৬ সকাল ০৯:৪২:১৫

ঢাবিতে ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘জুলাই রান' অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: জুলাইয়ের চেতনা ও ন্যায়বিচারের প্রত্যাশাকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হলো 'জুলাই রান-২০২৬ সিজন টু'। 'রান ফর জাস্টিস' প্রতিপাদ্যে আয়োজিত দৌঁড়ে অংশ নেন প্রায় দুই হাজার রানার।

৫ আগস্ট বুধবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে শুরু হয় দৌড়। নির্ধারিত পথ ঘুরে একই স্থানে শেষ হয় আয়োজন।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ, ন্যায়বিচারের দাবি এবং সুস্থ জীবনযাপনে তরুণদের উৎসাহিত করাই ছিলো আয়োজনের মূল লক্ষ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো জুলাই রান। এ সময় নতুন বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন অনেকে। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সবাই।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০৬