• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১১:৪২ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সারাদেশে হাম উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন।

২১ সেপ্টেম্বর সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৬২ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।  

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা শেষে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন রোগী ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১

বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৬