• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৭:৩৪ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট: বগুড়ার দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

২১ সেপ্টেম্বর সোমবার ভোরে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে এবং সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর গ্রামের মজনু মেম্বারের ছেলে সাফিকুল (৪০), জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত (৪০) ও কাহালুর বানদিঘী এলাকার খাদিজা (৫১)।

নিহতদের মধ্যে সাফিকুল ও আরাফাত এক রোগীকে হাসপাতালে নেয়ার পথে বাসচাপায় নিহত হন। পাইকড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল বাছেদ জানান, গতকাল দিবাগত রাতে আশরাফুল স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তার ভাই নজরুল ও ভাতিজা আরাফাত, প্রতিবেশী রফিকুল ও সাফিকুল একটি সিএনজিতে করে টিএমএসএস হাসপাতালে ভর্তির জন্য রওনা দেন। পথে হাসপাতালে গেটে ঢুকবে এমন সময় একটি নাইটকোচ তাদের চাপা দিয়ে চলে যায়। এতে সাফিকুল ও আরাফাত ঘটনাস্থলে মারা যায়।

এদিকে, শাজাহানপুর থানা পুলিশ জানায়, খাদিজা তার এক স্বজনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে কাহালুর দিকে যাচ্ছিলেন। এই সময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রানীর হাট এলাকায় একটি ব্রিজের রেলিং এর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন জানান, দুর্ঘটনার পরপর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার কারণে আমরা নাম-ঠিকানা নিশ্চিত হতে পারছিলাম না। পরে আমরা দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। এ ছাড়া রানীরহাটে এক নারী মারা গেছেন। তার মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩




বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১