• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৩:২৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১১:৫১

২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি এই রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরকালে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২১ সেপ্টেম্বর সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ছয় মাসের মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের এই সফর-বিনিময় ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

কোনও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতা বাড়াতে চায়। একই সঙ্গে দুই দেশের মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করে উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করতে এবং বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে বেইজিং প্রস্তুত।

এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় ডুমা নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় দেশটিকে অভিনন্দন জানিয়েছে চীন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান গুও জিয়াকুন।

তিনি আরও বলেন, নির্বাচনে রাশিয়ার জনগণের স্বাধীনভাবে নেওয়া সিদ্ধান্তকে চীন সমর্থন করে। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।

আরও পড়ুন

চীনের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

সূত্র : রয়টার্স ও দ্য স্টার

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯