• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:৪৮:৫৮ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

২৪ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৮:২৫

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮১০ জনে দাঁড়িয়েছে।

২৪ জুলাই শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭১৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৫০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ২২ হাজার ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮৭ জন, গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ১৯৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ চার হাজার ৭১৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ এক হাজার ৫৬ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
২৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩৫:১৭





এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ
এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ
২৪ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩১:১৯

পশ্চিম তীরে বন্দুক হামলায় ইসরায়েলি নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ইসরায়েলি নিহত
২৪ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৪:১৩




Follow Us