স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে স্পেন। দলের অন্যতম ভরসার তারকা লামিন ইয়ামাল চোটে পড়ায় তার ফাইনালে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আগামী ১৯ জুলাই নিউইয়র্কে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের মাত্র তিন দিন আগে অনুষ্ঠিত দলের অনুশীলনে দেখা যায়নি ইয়ামালকে। একই সঙ্গে তার বাঁ উরুতে ব্যান্ডেজ থাকায় উদ্বেগ আরও বেড়েছে।
স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ইয়ামালকে দলের মূল অনুশীলনের বাইরে রেখে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মেডিকেল দলের সদস্যরা। তবে এখন পর্যন্ত স্পেন ফুটবল ফেডারেশন তার চোটের ধরন বা সম্ভাব্য পুনরুদ্ধারের সময় নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইয়ামাল। তার গতি, ড্রিবলিং দক্ষতা এবং গোলের সুযোগ তৈরির সামর্থ্য প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। ফলে ফাইনালে তিনি অনুপস্থিত থাকলে বা পুরোপুরি ফিট না থাকলে স্পেনের পরিকল্পনায় বড় প্রভাব পড়তে পারে।
এখন স্পেন সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন—আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে কী শতভাগ ফিট অবস্থায় মাঠে নামতে পারবেন লামিন ইয়ামাল?
সূত্র: স্পোর্ট, মার্কা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available