• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৯:৫৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ

১৭ জুলাই ২০২৬ সকাল ০৮:৪৮:২৫

কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ

রাঙামাটি প্রতিনিধি: টানা বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের মাধ্যমে পানি নিস্কাশনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এ অবস্থায় কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

১৬ জুলাই বৃহস্পতিবার রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৩ দশমিক ৯১ ফুট (এমএসএল) রেকর্ড করা হয়েছে। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট।

উজান থেকে অব্যাহতভাবে পানি প্রবাহিত হওয়ায় হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ১৮ জুলাই শনিবার সকাল ১০টার পর যেকোনো সময় স্পিলওয়ের ২টি গেট ৬ ইঞ্চি পরিমাণ খুলে দিয়ে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। এতে স্পিলওয়ের মাধ্যমে প্রায় ৯ হাজার কিউসেক পানি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য চালু থাকা ৫টি ইউনিটের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাত, হ্রদের পানির উচ্চতা এবং সামগ্রিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী স্পিলওয়ের গেট খোলার সময় এগিয়ে আনা বা পেছানো হতে পারে। একই সঙ্গে পানি প্রবাহ আরও বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেট আরও বেশি খোলার প্রয়োজন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দা, নৌযান চালক, জেলে এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭