• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৩৯:৫১ (12-Jul-2026)
  • - ৩৩° সে:

আজ মেসিরা কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন?

১২ জুলাই ২০২৬ সকাল ০৮:৩৫:০১

আজ মেসিরা কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন?

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাতিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন লিওনেল মেসিরা।

১২ জুলাই রোববার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুর আগে আর্জেন্টিনার খেলোয়াড়রা প্রয়াত এই কিংবদন্তির স্মরণে কালো আর্মব্যান্ড ধারণ করেন।

একই সঙ্গে সম্প্রতি মারা যাওয়া দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের স্মরণে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড—উভয় দলের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেন।

আন্তোনিও রাতিন ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার সাবেক ক্লাব বোকা জুনিয়র্স সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী এই মিডফিল্ডার দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত।

১৯৬৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে বিতর্কিতভাবে বহিষ্কৃত হন রাতিন। ভাষাগত বিভ্রান্তি ও ম্যাচ পরিচালনায় যোগাযোগের সমস্যার বিষয়টি সেই ঘটনার মাধ্যমে বিশ্ব ফুটবলে আলোচনায় আসে। পরবর্তীতে রেফারির সিদ্ধান্ত আরও স্পষ্টভাবে জানানোর উদ্দেশ্যে আন্তর্জাতিক ফুটবলে হলুদ ও লাল কার্ড ব্যবস্থার প্রবর্তন করা হয়, যা ১৯৭০ সালের বিশ্বকাপে প্রথম ব্যবহার করা হয়।

প্রিয় কিংবদন্তির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ এই ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us