• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৫৭:৩৬ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৮:০০

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভানকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকা হয়েছে। ১৬ বছর বয়সী এই তরুণ ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) নজর কেড়ে ২৮ সদস্যের জাতীয় দলে জায়গা পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মরিসিও পচেত্তিনোর ঘোষিত দলে সুলিভানসহ ১৩ জন প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র পর্যায়ে ডাক পেয়েছেন। তিনি দলে ফরোয়ার্ড হিসেবে রয়েছেন।

ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে চলতি মৌসুমে ২৩ ম্যাচে ৬ গোল করেছেন সুলিভান। এ ছাড়া সতীর্থদের দিয়ে ১১টি গোল করিয়েছেন। জাতীয় দলের হয়ে এখনো অভিষেক হয়নি তাঁর।

সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক সূচিতে যুক্তরাষ্ট্র চারটি প্রীতি ম্যাচ খেলবে। ২৬ সেপ্টেম্বর পেরু, ২৯ সেপ্টেম্বর চিলি, ৩ অক্টোবর মেক্সিকো এবং ৬ অক্টোবর কানাডার বিপক্ষে মাঠে নামবে তারা। এসব ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ পাবেন সুলিভান।

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২৮ সদস্যের দলে ১৩ জনের এখনো জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা নেই। দলটির গড় বয়স ২২ বছর ৯ মাস। নতুন এই দলে সুলিভানসহ বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুড়িগ্রামের ধরলা সেতুতে বাসচাপায় নিহত ২
কুড়িগ্রামের ধরলা সেতুতে বাসচাপায় নিহত ২
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:৪৮



ইয়েমেনে হুথি-সৌদি সংঘাতে ২৪ ঘণ্টায় নিহত ৬৩
ইয়েমেনে হুথি-সৌদি সংঘাতে ২৪ ঘণ্টায় নিহত ৬৩
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০২:৪৮


ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৫:২৬

বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৮:০১