• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৪৬:২৮ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামের ধরলা সেতুতে বাসচাপায় নিহত ২

১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:৪৮

কুড়িগ্রামের ধরলা সেতুতে বাসচাপায় নিহত ২

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-ধরলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নূর ইসলামের ছেলে খালিদ (২১) ও আফছারের ছেলে ফারুক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। তারা ধরলা সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুরে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুড়িগ্রামের ধরলা সেতুতে বাসচাপায় নিহত ২
কুড়িগ্রামের ধরলা সেতুতে বাসচাপায় নিহত ২
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:৪৮



ইয়েমেনে হুথি-সৌদি সংঘাতে ২৪ ঘণ্টায় নিহত ৬৩
ইয়েমেনে হুথি-সৌদি সংঘাতে ২৪ ঘণ্টায় নিহত ৬৩
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০২:৪৮


ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৫:২৬

বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৮:০১