• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:১৩:২৮ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

প্রবল বৃষ্টিতে পিছিয়ে গেল মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১ জুলাই ২০২৬ সকাল ০৭:৩৬:৩৭

প্রবল বৃষ্টিতে পিছিয়ে গেল মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

স্পোর্টস ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে পিছিয়ে গেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর বহুল প্রতীক্ষিত মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ। প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি।

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলা শুরুর সূচি থাকলেও আবহাওয়া পরিস্থিতির অবনতির কারণে ম্যাচ অন্তত ৩০ মিনিট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

ম্যাচ ঘিরে কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন হাজারো দর্শক। তবে বজ্রপাত ও টানা ভারী বৃষ্টির কারণে নিরাপত্তার স্বার্থে খেলোয়াড়দের ওয়ার্ম-আপও শুরু করা যায়নি। মাঠের পরিস্থিতিও খেলার জন্য অনুকূল নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফিফা ও স্থানীয় প্রশাসনের নির্দেশনায় আপাতত ম্যাচ স্থগিত রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত নতুন করে ম্যাচ শুরুর সময় ঘোষণা করা হবে না।

এদিকে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা বৃষ্টির মধ্যেই অপেক্ষা করছেন ম্যাচ শুরুর আশায়। ফিফা কর্তৃপক্ষ সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us