• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১৯:২৯ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

ইতিহাস গড়ে নকআউট পর্বে কেপ ভার্দে

২৭ জুন ২০২৬ সকাল ০৮:৩২:৩৪

ইতিহাস গড়ে নকআউট পর্বে কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক: গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে স্পেন। অন্যদিকে বিশ্বকাপে অভিষেকেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠেছে কেপ ভার্দে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেষ ৩২-এ ওঠার লড়াইয়ে মুখোমুখি হয় কেপ ভার্দে ও সৌদি আরব। দুই দলের জন্যই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নির্ধারিত সময় শেষে কোনো দলই গোলের দেখা পায়নি। গোলশূন্য ড্রয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়েই নকআউটে জায়গা করে নেয় কেপ ভার্দে।

বিশ্বকাপে নিজেদের প্রথম আসরেই সবাইকে চমকে দিয়েছে আফ্রিকার দেশটি। এর আগে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে ড্র করে নজর কাড়ে কেপ ভার্দে। শেষ ম্যাচে তাদের জন্য একটি ড্র-ই ছিল শেষ ৩২ নিশ্চিত করার জন্য যথেষ্ট।

অন্যদিকে, নকআউট পর্বে উঠতে হলে সৌদি আরবের জয়ের বিকল্প ছিল না। কিন্তু গোলশূন্য ড্রয়ে সেই লক্ষ্য পূরণ হয়নি। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সৌদি আরবকে। আর রানার্সআপ হিসেবে ইতিহাস গড়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:৩২


তবে কি আবারও মা হলেন চিত্রনায়িকা পরীমণি?
তবে কি আবারও মা হলেন চিত্রনায়িকা পরীমণি?
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৮:৫৯





ফেনীতে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১০
ফেনীতে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১০
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩১:৪৬


টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১১:৪৩