• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:২৬:৩৯ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

২৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৭

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ফুলমিয়াসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

২৪ অক্টোবর শনিবার দুপুরে সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সদর থানার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে বেশ কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে মিছিল নিয়ে পুলিশের দিকে এগিয়ে এসে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। এতে সদর থানার এসআই ফুলমিয়াসহ ২ পুলিশ সদস্য আহত হন। পরে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ধাওয়া দিলে পুলিশ সদস্যরা দৌড়ে পালিয়ে যান।

আরও পড়ুন

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘সদর থানার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমাদের এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্য গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের সদস্যদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ক্যানসারে মারা গেলেন মডেল-অভিনেত্রী তুলনা
ক্যানসারে মারা গেলেন মডেল-অভিনেত্রী তুলনা
২৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:২৪