• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৬:৫৪:৫২ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

জিতেও বিতর্ক পিছু ছাড়ছে না আর্জেন্টিনার, ক্ষোভে ফুঁসছে মিসর

৯ জুলাই ২০২৬ সকাল ১০:২৫:২৩

জিতেও বিতর্ক পিছু ছাড়ছে না আর্জেন্টিনার, ক্ষোভে ফুঁসছে মিসর

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোতে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। পেনাল্টি মিস করা লিওনেল মেসি চার মিনিটের ব্যবধানে এক গোলে সহায়তা করার পাশাপাশি নিজেও গোল করেন। পরে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে নাটকীয় জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে জয় পেলেও ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছে আর্জেন্টিনা। মিসরের দাবি, ভিএআরের সহায়তায় তাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে এবং ম্যাচের শেষদিকে মোহামেদ সালাহকে ফাউল করা হলেও পেনাল্টি দেওয়া হয়নি।

ম্যাচ শেষে মিসরের কোচ হোসাম হাসান বলেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে ভালো খেলেছি। কিন্তু কিছু সিদ্ধান্ত ম্যাচের ফল বদলে দিয়েছে।’ একই অভিযোগ করেন অধিনায়ক মোহামেদ সালাহ ও গোলদাতা মোস্তফা জিকো। পরে মিসর ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়ে ম্যাচের রেফারিং তদন্তের দাবি জানায়।

বিতর্কে যোগ দিয়েছেন ফুটবল অঙ্গনের অনেক পরিচিত মুখও। ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারার, সাবেক ফুটবলার ইয়ান রাইট, জেমি ক্যারাঘার এবং কোচ হোসে মরিনহো ভিএআরের সিদ্ধান্তের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলেন। রাজনৈতিক বিশ্লেষক ও দাবার গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভও সামাজিক মাধ্যমে রেফারিংয়ের সমালোচনা করেন।

তবে ইংল্যান্ডের সাবেক রেফারি অ্যান্ডি ডেভিসের মতে, ভিএআরের দুটি সিদ্ধান্তই ফুটবলের আইন অনুযায়ী সঠিক ছিল। তার ব্যাখ্যায়, মিসরের বাতিল হওয়া গোলের আগে আক্রমণের সূচনায় স্পষ্ট ফাউল হয়েছিল। অন্যদিকে সালাহর ঘটনায় পেনাল্টি দেওয়ার মতো পর্যাপ্ত সংস্পর্শ ছিল না। তাই মাঠের রেফারির সিদ্ধান্ত বহাল রাখাই যৌক্তিক ছিল।

সূত্র: ইএসপিএন 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ভাঙছে ইসরায়েলের সংসদ, অক্টোবরে নির্বাচন
ভাঙছে ইসরায়েলের সংসদ, অক্টোবরে নির্বাচন
১৪ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:১১



Follow Us