• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:১০:৫৮ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনাকে রুখতে এবার ‘বিশেষ’ অনুশীলন করছে সুইসরা

১০ জুলাই ২০২৬ সকাল ১১:৩৭:২৪

আর্জেন্টিনাকে রুখতে এবার ‘বিশেষ’ অনুশীলন করছে সুইসরা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড। লিওনেল মেসিদের বিপক্ষে মাঠে নামার আগে ব্যতিক্রমী কৌশলে প্রস্তুতি নিচ্ছে সুইস দল।

রোববার কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরম্যান্স ও কৌশল গভীরভাবে বিশ্লেষণ করেছে সুইজারল্যান্ডের কোচিং স্টাফ। বিশেষ করে শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয় তাদের বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে ছিল।

ক্রীড়া সাংবাদিক হোসে রামন ফার্নান্দেজের তথ্য অনুযায়ী, অনুশীলনে ইচ্ছাকৃতভাবে অসম সংখ্যক খেলোয়াড় নিয়ে ম্যাচ পরিস্থিতি তৈরি করছে সুইজারল্যান্ড। কখনো ১১ জনের বিপক্ষে ১০ জন, কখনো ৯ জন, আবার কখনো মাত্র ৮ জন নিয়েও অনুশীলন করা হচ্ছে। উদ্দেশ্য একটাই—লাল কার্ড বা অন্য কোনো প্রতিকূল পরিস্থিতিতে দল যেন সংগঠিত থেকে ম্যাচে টিকে থাকতে পারে।

এ ছাড়া গোলরক্ষক গ্রেগর কোবেল ও গোলকিপিং কোচ প্রতিদিন আলাদাভাবে পেনাল্টি শুটআউটের অনুশীলন করছেন। ম্যাচ টাইব্রেকারে গড়ালে সম্ভাব্য চাপ সামাল দেওয়ার প্রস্তুতিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিনের বিশ্বাস, শক্তিশালী হলেও আর্জেন্টিনা অপ্রতিরোধ্য নয়। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আর্জেন্টিনার শেষ দুটি ম্যাচ আমরা খুব মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেছি। সেখানে তাদের কিছু দুর্বলতা আমাদের নজরে এসেছে। সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে তাদের বিপক্ষে ভালো ফল করা সম্ভব।’

আত্মবিশ্বাসের পেছনে সাম্প্রতিক পারফরম্যান্সকেও কারণ হিসেবে দেখছে সুইসরা। শেষ ষোলোতে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি। সেই অভিজ্ঞতা আর্জেন্টিনার বিপক্ষেও কাজে লাগবে বলে আশা করছেন ইয়াকিন।

সূত্র: রয়টার্স স্পোর্টস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪







চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
১৪ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৯:১৩