স্পোর্টস ডেস্ক: অবশেষে থামল মরক্কোর দীর্ঘদিনের অপরাজিত যাত্রা। টানা ৩৪ ম্যাচ হার এড়িয়ে চলার পর ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে এসে পরাজয়ের মুখ দেখল আফ্রিকার দলটি। দিদিয়ের দেশামের শিষ্যরা মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত গোলরক্ষণে ফ্রান্সকে গোলবঞ্চিত রাখেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। পেনাল্টিসহ একাধিক সুযোগ নষ্ট করে ফরাসিরা, ফলে বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল।
তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণের গতি বাড়িয়ে ৬০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় ফ্রান্স। ৭১তম মিনিটে এমবাপ্পের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মরক্কো।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয়ে সবার আগে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পাশাপাশি মরক্কোর টানা ৩৪ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডেও ইতি টানে ফরাসিরা।
সূত্র: ইএসপিএন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available