• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:৫১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় পাঁচটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

২৬ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৫৭:০৯

চুয়াডাঙ্গায় পাঁচটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় পাঁচটি ইটভাটার মালিককে সর্বমোট ৮ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে লাইসেন্সবিহীনভাবে দির্ঘদিন ধরে চলছিলো ভাটাগুলো।

২৫ জানুয়ারি বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। এ সময় সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার।

ভ্রাম্যমাণ আদালতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের বিভিন্ন ধারায় চুয়াডাঙ্গা সদরের গহেরপুর মাঠের সুপার ব্রিকসের মালিক আফতাব হোসেনকে ১ লাখ ৫০ হাজার টাকা, একই গ্রামের জেবিএম ব্রিকসের মালিক মুকুল হোসেনকে ২ লাখ ২০ হাজার টাকা, আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল এলাকার এমএসবি ব্রিকসের মালিক আনিছ খনিকে ১ লাখ ৯০ হাজার টাকা, একই উপজেলার ঘোষবিলা গ্রামের ভিভিবি ব্রিকসের মালিক ছাবদুল হোসেনকে ১ লাখ ৯০ হাজার টাকা ও জামজামি ইউনিয়নের যমুনা ঘাট এলাকার জে বস ব্রিকসের মালিক শহীদুল ইসলামকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০