• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:৪৮:২০ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন তানিয়া বৃষ্টি, বললেন ‘ভালো আছি’

৯ জুন ২০২৬ বিকাল ০৪:১৪:৪৮

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন তানিয়া বৃষ্টি, বললেন ‘ভালো আছি’

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে নিয়ে অসুস্থতা ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে। তবে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তানিয়া বৃষ্টি জানান, তিনি জীবিত, সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই বিশ্রাম নিচ্ছেন।

তানিয়া বলেন, ‘আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাসাতেই রয়েছি। পুরোপুরি বিশ্রামে আছি।’

তিনি জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা চলছে। নির্ধারিত সময় অনুযায়ী চিকিৎসকের কাছে চেকআপ করাচ্ছেন বলেও জানান তিনি।

অভিনেত্রী বলেন, ‘আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তার আছেন, সেখানে নিয়মিত চেকআপ করাতে হয়। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছি।’

তানিয়া বৃষ্টি জানান, আগামী ২০ জুন তার কয়েকটি গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। বর্তমানে সেগুলোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাশাপাশি আগের দুটি অস্ত্রোপচারের পর আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘দুটি সার্জারি হয়েছে। তৃতীয় সার্জারিটা করাতে আরও কিছুটা সময় লাগবে। মাথায় যেন নতুন করে কোনো জটিলতা তৈরি না হয়, সে জন্য বাসাতেই বেশি থাকি। খুব একটা বের হই না।’

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে চিকিৎসকদের পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। একই মাসে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়।

পরবর্তীতে গত ৯ মার্চ উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান তিনি। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরে আসেন। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই বিশ্রাম ও চিকিৎসা গ্রহণ করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us